ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ২৯৫ বার পড়া হয়েছে

জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া (৩১) নামে সাজা পরোয়ানাভুক্ত চুরি ও ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্প্রতিবার (৬ মার্চ) রাতে জুড়ী থানাধীন জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেফতারী মূলতবী আছে।

শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫