ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

ট্রাক চাপায় নারী বাইকার নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহে ট্রাকের চাপায় রুলি খাতুন (২৫) নামে এক নারী বাইকার নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রুলি খাতুন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের নাচনা গ্রামের আনছার আলীর একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামে যাচ্ছিলেন বাইকার রুলি। পথে অজ্ঞাত বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বারোবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, যশোর-ঝিনাইদহ সড়কের তেঁতুলতলা এলাকায় একটি দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাক চাপায় নারী বাইকার নিহত

আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪