ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ১৪১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।

এ ঘটনায় আটককৃত রতন পাল এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪