ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

আগামী ২২ জানুয়ারি শেরপুরের আইনপুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের গভমেন্ট স্কুল মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের আর কে প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।

বক্তব্যে এম নাসের রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানান। তিনি বলেন, তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬