ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

তারেক রহমানের নিরাপদ স্বদেশ আগমন কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও নিরাপদ স্বদেশ আগমন কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ এশা মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, ফকরুল ইসলাম, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরানসহ বিএনপি নেতা এম. এ. রশিদ ও দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কাটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের নিরাপদ স্বদেশ আগমন কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫