ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টা থেকে পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক হয়।

বৈঠক শেষে ৩টা ৪০ মিনিটে হোটেল ত্যাগ করেন তারেক রহমান। তিনি গাড়িতে ওঠার আগে হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বৈঠক শুরুর আগে কুশল বিনিময়ের সময় তারেক তার মা, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ‘সালাম’ পৌঁছে দেন ইউনূসকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়।

এর আগে ১টা ৫০ মিনিটে গাড়ি যোগে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫