ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

তারেক রহমান ও এম নাসের রহমানের বৈঠক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১২২৬ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার (১৮ জুলাই ) সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয়।

এ সময় এম নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন—“তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিনদিন স্পষ্ট হচ্ছে।

তারেক রহমান দলীয় এই জ্যেষ্ঠ নেতাকে তৃণমূলকে আরও সংগঠিত ও গতিশীল করার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের কৌশল, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

অনেকে এই সাক্ষাৎকে বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান ও এম নাসের রহমানের বৈঠক

আপডেট সময় ০৬:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫