ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৩০৯ বার পড়া হয়েছে

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দ্রুত সময়ে বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।

রবিবার (১০ আগষ্ট)  দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে।

বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার মো: আজাদুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন,এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি  মাহবুবুর রহমান রাহেল, দৈনিক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার এম শাহাজাহান আহমদ, দৈনিক দিনকালের সৈয়দ মমশাদ আহমদ, যায়যায়দিন পত্রিকার আব্দুল ওয়াদুদ দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসেন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি করছি। আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক তুহিন হ/ত্যা/র প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫