ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

তৈয়ব-তাহিরুননেছা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তৈয়বনগরে (বাউরঘড়িয়া) তৈয়ব-তাহিরুননেছা ফাউন্ডেশন এর উদ্যোগে ৩য় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দা তাহিরুননেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি এই প্রতিযোগিতা কার্যক্রম চলে। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে জেলার ১৭টি হাফিজিয়া মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করে ১২ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

১১ ডিসেম্বর বিকেলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দ্বীনিয়া ম্দ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে.এম আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ।

উপস্থিত ছিলেন, যুক্ত রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল বারি, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক তারেক উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক নজরুল ইসলাম আহাদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: শাজাহান মিয়া, মু.ইমাদ উদ দীন, মো: মাহবুর রহমান রাহেল, সৈয়দ মমশাদ আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি প্রতিষ্ঠাতা সভাপতি ফয়ছল আহমদ আখন্দ।

প্রতিযোগিতায় ক বিভাগে (৩০ পারা)  ১ম হন হাফেজ  মো: ইমাদ উদ্দীন,২য় হন আনিস ইসলাম সাজিম,৩য় হন মো: সাদিক আহমদ। খ বিভাগে (২০ পারা) ১ম হাফেজ মো: আরাফাত ইসলাম,২য় হাফেজ মো: সিয়াম খান,৩য় মো: অলিউর রহমান। গ বিভাগে (১০ পারা) ১ম হাফেজ মাসুম আহমদ, ২য় হাফেজ মো: শাহ নেওয়াজ,৩য় হাফেজ  মো: মঈন উদ্দিন আহমদ মুনতিক। ঘ বিভাগে (৫ পারা) ১ম হাফেজ সাব্বির আহমদ, ২য় মো: অলিউর রহমান, ৩য় রিহাবুল ইসলাম জুনাইদ। পরে অতিথিরা বিজয়ী প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট,সনদ ও নগদ অর্থ তুলে দেন।

এরপর ২য় অধিবেশনে মাগরিবের পর মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী (র.) এর সুযোগ্য উত্তরসূরী হযরত আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তৈয়ব-তাহিরুননেছা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

আপডেট সময় ০৯:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪