ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার

দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১০৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর দুর্গাপুরে ষড়যন্ত্র মূলক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর (শনিবার) বিকাল ৫ টার দিকে দুর্গাপুর বাজারের এন.সি.ডি.পি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে, লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক ,আবুল কালাম আজাদ ও সদস্য সচিব, মোঃ রিপন, তারা বলেন, “আজ এই গভীর ষড়যন্ত্রের ব্যপারে আপনাদের সামনে সত্য ঘটনা উপস্থাপন করতে চাই! আমার শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ এর ক্রয়কৃত সায়বাড় মৌজায় পুকুরে প্রথম দিন আমি ও আবুল কালাম আজাদ ভাই মাছ ধরতে যাই। সেই দিন কাঁঠালবাড়িয়ার (বাঁশাইল) গ্রামের মানিক ও তার পিতা মোঃ কালাম, এবং মোঃ মাইনুল, মোঃ ইউনুস (সাবেক মেম্বার), সিদ্দিক সহ আরও ৫/৬ জন লোক নিয়ে আমাদের নিকট এসে বলে যে, আমাদের এলাকায় পুকুরে মাছ চাষ করতে হলে আমাদের (মানিক দিং) ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দিতে হবে। তাৎক্ষনিক আবুল কালাম আজাদ ভাই তাদেরকে (মানিক দিং কে) বলে যে, তোমাদের কিসের বা কেন চাঁদা দিব? তখন মানিক দিং রা আমাকে হুমকি দিয়ে বলে টাকা না দিলে পুকুরে নামতে দিব না।

তারা আরও বলেন, গত ১৬ অক্টোবর ভোর বেলায় আমি আবুল কালাম আজাদ ও মোঃ রিপন কে সঙ্গে নিয়ে জ্বাল, জেলে সহ পুকুরে যাই। পুকুরে পৌঁছানোর কিছুক্ষনের মধ্যেই মানিক তার পিতা কালম সহ কিছু সন্ত্রাসী দলবল নিয়ে পাইপগান, হাসুয়া হাতে আমাদের জিম্মি করে। তাদের বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে মারধর করতে থাকে এবং ভয় দেখিয়ে বলে যে, বল তোরা মাছ চুরি করতে এসেছিস। এ কথা না বললে, জানে মেরে ফেলবো। আমরা তখন জানের ভয়ে তাদের (মানিক দিং) শিখানো কথা বলতে বাধ্য হই। এই দৃশ্যমান ঘটনা তারা (মানিক দিং) মোবাইল এর মাধ্যমে ভিডিও করে এবং পরের দিন ১৭ অক্টোবর সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। তাতে আমি আবুল কালাম ও আমার শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাংঘাতিক ভাবে অপমানিত হই এবং আমাদের যথেষ্ট পরিমান মানহানি ঘটেছে। পাশাপাশি আমাদের বি.এন.পি দলেরও যথেষ্ট মানখুন্ন হয়েছে”।

পরিশেষে, আমরা এই গভীর ষড়যন্ত্র মূলক ও মানহানিকর জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫