ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখাইয়ে ২২টি কেন্দ্রই ঝুকিপূর্ণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৬১ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদ;  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখাইয়ে ২২ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ। লাখাই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৯ টি তন্মধ্যে ২২ টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ। লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯ জন। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৯ টি তন্মধ্যে ২২ টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে আমরা ধরে নিয়েছি। অতি ঝকিপূর্ণ কেন্দ্র হচ্ছে লাখাই এসি আর সি উচ্চ বিদ্যালয়,লাখাই দারুল হুদা মাদ্রাসা, লাখাই ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,শিবপুর মাদ্রাসা, তেঘরিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুড়িয়াউক দারুস সুন্না মাদ্রাসা, বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠিহারা ছিদ্দিকিয়া মাদ্রাসা, কাটাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভরপূর্ণী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা বিদ্যালয়। ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র গুলি হচ্ছে কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাজী করীম হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুনেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মশাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভাদিকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, করাব রহমানিয়া মাদ্রাসা ও মনতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান ঝুকিপূর্ণ কেন্দ্র গুলির বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট আছি এবং কঠোর অবস্থানে থেকে আমরা আমাদের দায়ীত্ব যথাযথ ভাবে পালন করে যাব। কেউ কোন প্রকার সহিংসতা করতে চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। লাখাই নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায় লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯ জন ভোটার রয়েছে। এ ব্যাপারে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্কতার সাথে কাজ করে যাবে এবং যে কোন সময় ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স সহ নির্বাচনে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করে যাবে। তিনি আরো জানান, নির্বাচনী মাঠে বিজিবি,পুলিশ বাহিনী ও আনসার ভিডিপির সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সতর্কতার সাথে কাজ করবে।।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখাইয়ে ২২টি কেন্দ্রই ঝুকিপূর্ণ

আপডেট সময় ০৭:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪