ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

নতুন অধ্যক্ষ পান্না রানী এমসি কলেজের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পান্না রানী রায়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ রোববার সকালে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পান্না রানী রায় এর আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অতি সম্প্রতি এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হয়। এবার এই পদে পান্না রানীকে নিয়োগ দেওয়া হলো।

পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

পান্না রানী রায়ের বাড়ি সিলেট শহরের লালদিঘীরপাড় এলাকায়। দুই সন্তানের মা পান্না রানীর প্রথম ছেলে ডাক্তার এবং দ্বিতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নতুন অধ্যক্ষ পান্না রানী এমসি কলেজের

আপডেট সময় ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২