ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

নতুন জীবনের পথে চিত্রনায়িকা এমিয়া এমি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

সম্প্রতি নতুন এক জীবনের পথে যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা এমিয়া এমি। সেই যাত্রায় তার সঙ্গী হয়েছেন স্বামী ফাহেয়াজ শাহরুখ। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর এক কাজী অফিসে গিয়ে বিয়ে করেছেন তারা। সেই বিয়ের সাক্ষী ছিলেন নবদম্পতির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব।

বিয়ের পর স্বামী ফাহেয়াজ শাহরুখকে নিয়ে বেশ খোশমেজাজে রয়েছেন এমিয়া এমি। জীবনের সেরা সময় কাটাচ্ছেন নায়িকা। স্বামীকে নিয়ে ঢাকার ভেতরেই এখানে ওখানে বেড়াতে যাচ্ছেন, পছন্দের খাবার খাচ্ছেন, শপিং করছেন। বৈবাহিক জীবনটাকে চুটিয়ে উপভোগ করছেন ‘ডনগিরি’র নায়িকা।

ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে এসব এমি নিজেই জানান। অভিনেত্রীর নতুন সংসার জীবনের সবে তিন দিন পার হয়েছে। কেমন মনে হচ্ছে স্বামী ফাহেয়াজ শাহরুখকে? তার সঙ্গে কি গোটা জীবনটা কাটানো যাবে? এমনই প্রশ্ন করা হয়েছিল এমিকে।

জবাবে এই নায়িকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ ভুল সময়ে সঠিক মানুষকে পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। ওকে (ফাহেয়াজ শাহরুখ) সঙ্গে নিয়ে ঠিক ১০০ বছর বাঁচতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন জীবনের পথে চিত্রনায়িকা এমিয়া এমি

আপডেট সময় ০৫:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২