ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

নবনির্বাচিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাল জেলা বিএনপি

মৌলভীবাজার২৪ ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৪২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন। তারা নবনির্বাচিত নেতাদের হাতে ফুল তুলে দেন এবং মিষ্টিমুখ করিয়ে তাদের দায়িত্বপালনে আন্তরিকতা ও সফলতা কামনা করেন।

নেতারা বলেন, “এই নবনির্বাচিত নেতৃত্ব সদর উপজেলা বিএনপিকে নতুন গতিতে এগিয়ে নেবে। আমরা বিশ্বাস করি, তাদের সম্মিলিত প্রয়াসে দল আরও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দলের প্রতিটি পর্যায়ে সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সদ্য নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সর্বস্তরের নেতাকর্মীদের সম্পৃক্ত করে কার্যকর রাজনীতির ধারায় দলকে এগিয়ে নেবে।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নবনির্বাচিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাল জেলা বিএনপি

আপডেট সময় ০৫:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫