ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

নিজেকেই বিয়ে করছি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ৪৭২ বার পড়া হয়েছে

জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়াল ‘দিয়া অউর বাতি হাম’। সেই ধারাবাহিকে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কণিষ্কা সোনি। সম্প্রতি নিজেই নিজেকে বিয়ে করেছেন তিনি। তবে কণিষ্কাই প্রথম নয়, এর আগে গুজরাটি মেয়ে ক্ষমা বিন্দু নিজেই নিজেকে বিয়ে করে খবরের শিরোনাম হন। এবার সোলোগামির পথ হাঁটলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

সোশাল মিডিয়ায় মঙ্গলসূত্র ও সিঁদুর পরে ছবি পোস্ট করেন কণিষ্কা। অভিনেত্রীর দাবি, এরপরই তার প্রোফাইল হ্যাক হয়ে যায়। আনন্দবাজার

তবে কণিষ্কার মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি দেখে তার ফ্যানদের অনেকে ভেবেছিলেন, হয়তো শুটিং সেট থেকে ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু এরপরই নিজের সঙ্গে নিজের বিয়ের কথা ঘোষণা করতেই হতবাক ফ্যানেরা।কণিষ্কা ইনস্টাগ্রামে লেখেন, নিজের সঙ্গেই বিয়ে করলাম কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনো পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি। আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।’ বর্তমান

কণিষ্কা আহমেদাবাদের মেয়ে। কিন্তু কাজের সূত্রে মুম্বাই এখন স্থায়ী বাসস্থান। শেষ তাকে দেখা গিয়েছিলো টেলিভিশন ধারাবাহিক ‘দেবী আদি প্রশক্তি’তে। সেখানে দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করতেন কণিষ্কা। কিন্তু এরপরই ছোটপর্দা থেকে বিদায় নেন তিনি। তার ইনস্টা বায়ো জানান দিচ্ছে- তিনি বর্তমানে সেলিব্রিটি যোগ ট্রেনার, অভিনেতা ও সংগীতশিল্পী। এমনকি রাজনীতিতে দেখা গেছে তাকে। রামদাস অটওয়ালের রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তিনি। দেশ রূপান্তর

একাধিক টেলি ধারাবাহিকে দেখা গেছে তাকে। দো দিল এক জান, দেবো কা দেব মহাদেব, মহাভারত, পবিত্র রিশতা, বেগুসরাই, সংকটমোচন মহাবলী হনুমান, কুলফি কুমার বাজেওয়ালাসহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাকে। ২০১৩ সালে তামিল ছবিত অভিষেক হয় তার। তবে জনপ্রিয়তা পেয়েছেন হিন্দি টেলি সিরিয়ালে। ২৪ ঘণ্টা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নিজেকেই বিয়ে করছি

আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২