ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

সাবেক এমপিকে কটুক্তি করে বক্তব্য দেয়ার বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৮৭০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে কটুক্তি করে বক্তব্য দেয়া বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয় ।

এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গত ১৫ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলীয় কর্মী সভায় সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়া মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা আহবায়ক কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে দল থেকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ পদবী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

জানতে চাইলে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার(২১ এপ্রিল) নুরুল ইসলাম নানু মিয়াকে চিঠি দিয়ে বলা হয়েছে এরকম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। এই আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপিকে কটুক্তি করে বক্তব্য দেয়ার বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫