ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন সাবেক মেয়র মহসিন মিয়া মধু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ শ্রীমঙ্গল পৌরসভার চার বারের সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

শুক্রবার ২৪ জানুয়ারি দুপুরে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) তারিখে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৬৭৯তম বোর্ড সভার প্রস্তাব এবং তা অনুমোদন করে অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রেরিত সম্মতি পত্রের প্রেক্ষিতে আপনাকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক (ওহফবঢ়বহফবহঃ উরৎবপঃড়ৎ) হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্তির আনন্দে আজ শুক্রবার দিনব্যাপী বিএনপি, লেমন গ্রুপসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মো. মহসিন মিয়া মধুকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসব শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন সাবেক মেয়র মহসিন মিয়া মধু

আপডেট সময় ১০:০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫