ব্রেকিং নিউজ
পর্তুগালে তরুণের আত্মহত্যা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ৫৮৯ বার পড়া হয়েছে

পর্তুগালে সাজু আহমেদ (২৩) নামের সিলেটি এক তরুণ আত্মহত্যা করেছেন। সাজু ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে খাগদিওর গ্রামের নোয়াবাড়ির সুরুজ আলীর ছেলে।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে পর্তুগালের লিসবন শহরে সাজু আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজুর পরিবারের ঘনিষ্ঠজন খাগদিওর গ্রামের যুবক রাহেল আহমদ জানান, সাজু ২০২১ সালে পর্তুগাল যান। সম্প্রতি তিনি টেলিফোনে দেশি এক মেয়েকে বিয়ে করেছেন।
ট্যাগস :






















