ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / ৪৫৬ বার পড়া হয়েছে

পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয় । জিগতকাল মঙ্গলবার (৬ আগস্ট) তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে সাজা স্থগিতের সময় তাঁর স্বাভাবিক চলাচল ছিল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

আপডেট সময় ০২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪