ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ খাসিয়া যুবকের ম-র-দে-হ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ৪৪২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে এক খাসিয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কলেঞ্জি খাসিয়া পুঞ্জির পার্শ্ববর্তী লাউয়া ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পল মারলিয়া কালেঞ্জি খাসিয়াপুঞ্জির জেনাবেলদার মারলিয়ার ছেলে।

পুলিশ ও কালেঞ্জি পুঞ্জি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম থেকে ফেরার পথে ছড়া পারাপারের সময় ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয়ে যায় পল মারলিয়া। সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে পুঞ্জি থেকে কিছু দূরের ওই ছড়ায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শুক্রবার ছড়ার পানিতে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ শনিবার দুপুরে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।’

কমলগঞ্জ থানার উপপরির্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ খাসিয়া যুবকের ম-র-দে-হ উদ্ধার

আপডেট সময় ০৬:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪