ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

পাহাড়ি এলাকা থেকে তিলানাগ ঈগল উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ৫০২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ী এলাকায় তিলানাগ ঈগল উদ্ধার করা হয়েছে।ঈগলটি এখন শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।

সোমবার (১১জুলাই) বিকালে কমলগঞ্জ উপজেলার পুরানবাড়ী এলাকা নামক স্থানে লেবু বাগান থেকে আহত অবস্থায় এটি উদ্ধার করেন বাগান মালিক মো. শাহেদ আহমদ।

পরে তিলা নাগ ইগলটিকে শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ’র (সিইউ) কাছে দিয়ে দেওয়া হয়।

সংগঠনটির সদস্য খোকন তানজুম বলেন, ঈগলটি পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে  ঈগলটি সুস্থ হতে বেশ সময় লাগবে।

তিলানাগ ঈগলের ইংরেজি নাম Crested Serpent Eagle এবং বৈজ্ঞানিক নাম Spilornis cheela। এই পাখিটি আকারে চিলের মতো।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অসুস্থ ঈগলটিকে আমাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ি এলাকা থেকে তিলানাগ ঈগল উদ্ধার

আপডেট সময় ০৬:০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২