ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

পুলিশের কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৪৯৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ পুলিশের কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন হয়েছে।

সোমবার  (৪ নভেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- সেপ্টেম্বর ২০২৪ এর অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা)  নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।

পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। কোন সুপারিশ বা তদবিরে কারো চাকরি হবে না। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে টাকা চাইলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন ।

প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে উপস্থিত ১২১৯ জনের মধ্য থেকে ৮২০ জন দ্বিতীয় ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। আগামীকাল (০৫ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)
খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) শাহ আলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)  মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশের কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

আপডেট সময় ০৫:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪