ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

পুলিশ টহল ও মাকিং করেও চুরি ঠেকানো যাচ্ছে না কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ৪০৪ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ পুলিশ টহল ও মাকিং করেও চুরি ঠেকানো যাচ্ছে  না কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের।
বুধবার সকালেও চুরি হয়েছে  চিকিৎসা নিতে আসা রোগীর অভিভাবক মর্জিনা খাতুনের নগদ টাকা, মোবাইল,আইডি কার্ড। চুরি ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে জানালেন কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।
জানা যায়, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগ ও বহি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রায়ই চুরি শিকার হয়ে থাকেন। এর আগে হাতে নাতে চোরও ধরা পড়েছে কয়েকবার। তবে পুলিশ থানা পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ তাদের।
বুধবার সকালেও চুরি হয়েছে মর্জিনা খাতুন নামের এক রোগীর অভিভাবকের। তিনি বলেন,সকালে মেয়েকে ডাক্তার দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর টিকিট নিয়ে টাকা দিতে গিয়ে দেখি ব্যাগে টাকা নাই। এরপর বুঝতে পারলাম ব্যাগে থাকা মোবাইল ও ভোটার আইডি কার্ডটিও চোরেরা নিয়ে গেছেন। মর্জিনা খাতুন কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের বাসিন্দা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, চুরি ঠেকাতে প্রতিদিন মাইকিং করা হয়। এ সব ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে এর আগেই। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ ও চাওয়া হয়েছিল। তবে  লোকবল সংকট দেখিয়ে পুলিশ দেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সংসদ সদস্যের কথায় এখন পুলিশ ও টহল দিচ্ছেন।
এ প্রসঙ্গে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক মোঃ হাসানুর রহমান জানান, থেকে প্রতিদিন সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২ পর্যন্ত ডিউটি করবে পুলিশ। আজ ডিউটিতে ছিলেন উপপরিদর্শক প্রসেনজিত সহ সঙ্গীয় ফোর্স। তিনি বলেন, চুরি ভিতরে হলে পুলিশ কি করবে। পুলিশ তো বাইরে ডিউটিতে ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পুলিশ টহল ও মাকিং করেও চুরি ঠেকানো যাচ্ছে না কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আপডেট সময় ০৩:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২