ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

প্রতিবন্ধী নারীর ম র দে হ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর খাল থেকে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলমতি বেগম ওই গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালে ভাসমান অবস্থায় নারীর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার জানায়, ১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন ফুলমতি বেগম। এরপর চার দিন ধরে মাইকিংসহ বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরিবার ধারণা করছে, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দেয়।

নিহতের ভাই বাসির মিয়া বলেন, ‘আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী। তার কোনো শত্রু ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা জানি না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিবন্ধী নারীর ম র দে হ উদ্ধার

আপডেট সময় ১১:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫