ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ফখরুল-আব্বাস আদালতের হাজতখানায়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / ৭৯৪ বার পড়া হয়েছে

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে গতকাল পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের  বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করেছে বলে দলের একজন নেতা জানান।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাঁদের বাসা থেকে আটক করে নিয়ে গেছেন।

নয়টি বিভাগীয় সমাবেশ শেষে আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল। তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান বিএনপির নেতারা। অনেক আলোচনার পর গোলাপবাগে সমাবেশের অনুমতি পেল বিএনপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফখরুল-আব্বাস আদালতের হাজতখানায়

আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২