ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

বই না পেয়ে মন খারাপ তাদের : কিভাবে পড়বেন অনলাইনে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৩২১ বার পড়া হয়েছে

নতুন বছরের প্রথম দিনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। তবে সিলেটের দুটি উপজেলা এবং বিয়ানীবাজারের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। এই পরিস্থিতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বই না পেয়ে ফিরে গেছে অনেক শিক্ষার্থী

বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সকল বই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে। তাদের বই সব শিক্ষাপ্রতিষ্ঠানে এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোনও বই আসেনি। ফলে বছরের প্রথম দিন এই দুই শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। এ নিয়ে কিছুটা মন খারাপ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।

শিক্ষার্থী আফনান আহমেদ বলেন, প্রতি বছর ১ জানুয়ারি নতুন বই পেতাম। এবার প্রথম দিন বই না পাওয়ার খবর শুনে মন খারাপ হয়ে গেছে। একই কথা জানায় শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তিনি বলেন, নতুন বই পাওয়ার আনন্দটাই আলাদা। এবার তা পেলাম না, এটা খুব কষ্টের।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে ছাপানোর সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় বই পরিমার্জন ও ছাপার কাজে কিছুটা দেরি হয়। যার ফলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বই এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি। তবে কয়েক দিনের মধ্যে চলে আসবে। তখন সব শিক্ষার্থীকে বই দেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বই না পেয়ে মন খারাপ তাদের : কিভাবে পড়বেন অনলাইনে

আপডেট সময় ০৯:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫