ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / ৪২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টা ৫০মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে পারিবারিক সফরে সড়ক পথে পদ্ম সেতু পার হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এবং সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে যান প্রধানমন্ত্রী।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছোট বোন শেখ রেহানা, তার ছেলে ববি সিদ্দিকী, ববি সিদ্দিকীর স্ত্রী এবং ছেলে-মেয়ে, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এবং তার পরিবারের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, শেখ পরিবারের সদস্যবৃন্দসহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।

এদিকে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২