ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বছরের প্রথম দিনে শিক্ষা উপকরণ দিল কাশফুল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ৫৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ গত ১২টি মাস অতিক্রম করে ২০২৩ কে বরণ করলো দেশবাসী। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। আর অন্যদিকে নতুন শ্রেণিতে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দিনাজপুরের কাশফুল নামে একটি যুব কল্যাণ সংগঠন।

রোববার (১ জানুয়ারী) সদর উপজেলার রাজবাটী সবজি বাগানে প্রায় ২৫ জন শিক্ষার্থীকে এসব শিক্ষা উপকরণ বিতরন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন কাশফুল যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিঠুন রায়, সাধারণ সম্পাদক জামিল আলম, সহ-সাধারণ সম্পাদক মহাদেব রায়, সাধারণ পরিষদের সদস্য সুজয় চক্রবর্তী, জয়দেব পাল প্রমূখ।

এদিকে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। জেরিন নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলেন, ‘আজকে নতুন বই হাতে পেয়েছি। অনেক আনন্দ লাগছে। সাথে দাদারা নতুন খাতা কলম দিয়েছে। দ্বিতীয় শ্রেণিতে ভালো ফলাফল করেছি। তৃতীয় শ্রেণিতে প্রথম হওয়ার ইচ্ছা আমার।’

‘নতুন বইয়ের গন্ধ অনেক সুন্দর। সাথে খাতা-কলম পেলাম। পড়ালেখা করে আমি ডাক্তার হতে চাই। প্রতিবার যেন বড় ভাইরা নতুন খাতা কলম দেয় আমাদের।’ এমনটাই বলেন দ্বিতীয় শ্রেণির আপন।

কাশফুল যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জামিল আলম বলেন, ‘নতুন বছর এসছে। নব উদ্যমে নতুন শ্রেণিতে শিক্ষার্থীরা পড়ালেখা শুরু করবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করি ভালোর সাথে থাকার। আমরা আশা করি, আজকের ছেলে-মেয়েরা অনেক বড় হবে, দেশের জন্য অবদান রাখবে।’

এবার স্বল্প পরিসরে এ আয়োজন করা হয়েছে। পরের বছর আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বছরের প্রথম দিনে শিক্ষা উপকরণ দিল কাশফুল

আপডেট সময় ০২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩