বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ
- আপডেট সময় ০৬:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দেশের স্বার্থে নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে ৫২বিজিবি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্য রাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এ সামগ্রী গুলো উদ্ধার করা হয়েছে।
৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো: আতাউর রহমান জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা ও ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে এনে তা মজুদ করছিল চুরাকারবারীরা। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছালে এ সব মালামাল ফেলে তারা পালিয়ে যায়। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করে বিজিবির হেফাজতে রাখে।

















