ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার

বরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উ/দ্ধা/র : আ ট ক -১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৫৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে এই অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব বলছে, বরিশালের বাবুগঞ্জ থানাধীন বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে প্রস্তাব দেওয়া ও উত্যক্তের অভিযোগ ছিল। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করেন। তবে এরপরও তাকে বিরক্ত করা অব্যাহত থাকে।

গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তোলা হয় বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর সংস্থাটি ঘটনা নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল) এর একটি যৌথ দল বড়লেখায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উ/দ্ধা/র : আ ট ক -১

আপডেট সময় ০১:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫