ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন

বহিষ্কার যুবদল নেতা দুই উপদেষ্টার গাড়ি আটকানোর ঘটনায়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৪৯৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজাে২৪ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন অন্তর্র্বতী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার, এমনকি লিজও দেওয়া হবে না বলে জানান ওই দুই উপদেষ্টা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতারাসহ স্থানীয় জনতা মিলে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন।

এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টারা চলে যান। অভিযোগ উঠেছে এ বিক্ষোভের নেতৃত্ব দেন গোয়াইনঘাট যুবদল নেতা জাহিদ খান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বহিষ্কার যুবদল নেতা দুই উপদেষ্টার গাড়ি আটকানোর ঘটনায়

আপডেট সময় ০২:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫