ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ

বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী রিমিকে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ১৩৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী সুমাইয়া আক্তার রিমি (২০) মারা গেছেন।

২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের চিকিৎসক রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমি মণিরামপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। উপজেলার মকমতলা খানপুর গ্রামের দিনমজুর ইলিয়াস হোসাইনের মেয়ে তিনি।

গত ১৭ নভেম্বর রোববার সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিমিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এর আগে ‘বাঁচতে চান আইসিইউতে থাকা কলেজছাত্রী রিমি’ শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশ করে। সেই সংবাদের প্রেক্ষিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। রিমির পরিবার সাহায্যকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিমির আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী রিমিকে

আপডেট সময় ০৫:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪