ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

বালু তুলতে গিয়ে নদীতে মিলল পরিত্যক্ত মর্টার শেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭০৭ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালু তোলার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শেলটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে পানির নিচ থেকে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বালু তুলতে গিয়ে নদীতে মিলল পরিত্যক্ত মর্টার শেল

আপডেট সময় ১০:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪