ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

বিএটি বাংলাদেশের প্রথম নারী এমডি মনীষা আব্রাহাম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মনীষা আব্রাহাম। বিএটি বাংলাদেশের ১১৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী এমডি।

তার নিয়োগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। তিনি শেহজাদ মুনীমের স্থলাভিষিক্ত হবেন। ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস (এফএমসিজি), তামাকসহ বিভিন্ন খাতে বিপণন ও সাধারণ ব্যবস্থাপনায় তার প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।

এটি বাংলাদেশ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মনীষা আব্রাহাম গত বছরের মার্চ থেকে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে একজন অ-নির্বাহী পরিচালক হিসেবে আছেন। তিনি বিএটি গ্রুপের অংশ সিলন টোব্যাকো কোম্পানি থেকে বিএটি বাংলাদেশে যোগ দিচ্ছেন। সিলন টোব্যাকো কোম্পানিতে তিনি এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি এশিয়া, প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে আবুধাবিতে কর্মজীবন শুরু করার আগে মনীষা ভারতের জ্যোতি নিবাস কলেজ থেকে বি কম ও বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

নতুন দায়িত্ব সম্পর্কে মনীষা বলেন, ‘১১৪ বছর ধরে এই অঞ্চলে কাজ করার ক্ষেত্রে সফলতা ও ইতিবাচক প্রভাবের সমৃদ্ধ পরম্পরা রয়েছে, এমন একটি প্রতিষ্ঠান (বিএটি বাংলাদেশ) নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর আস্থা রাখায় আমি অত্যন্ত আনন্দিত। বিএটি বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রা এগিয়ে নিতে ও প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা ও সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশীদার হিসেবে শক্তিশালী অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। আমার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার জন্য একটি সম্ভাবনাময় আগামী নিশ্চিতে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএটি বাংলাদেশের প্রথম নারী এমডি মনীষা আব্রাহাম

আপডেট সময় ০২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪