ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএনপি নেতা এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম ইদ্রিস আলীর বিরুদ্ধে জারিকৃত পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কারণে পূর্বে এম ইদ্রিস আলীর পদ স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট নেতার লিখিত জবাব পর্যালোচনা শেষে বিষয়টি পুনর্বিবেচনার জন্য জেলা নেতৃত্বের কাছে প্রতিবেদন দাখিল করে।

পুনর্বিবেচনার পর জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করার জন্য তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন-এর যৌথ স্বাক্ষরে গত ৬ জানুয়ারি এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট সময় ১০:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬