ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১২৯ বার পড়া হয়েছে

মসজিদে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। চলতি বছরের ১০ই অক্টোবর করবা চৌথ উপলক্ষে আবুধাবিতে এক বিশেষ মুহূর্ত কাটান সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।

দম্পতি একসঙ্গে পরিদর্শন করেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, যেখানে সোনাক্ষী ইনস্টাগ্রামে শেয়ার করেন অসাধারণ কিছু ছবি। মসজিদের ভেতরে ও বাইরে এই তারকা দম্পতিকে পোজ দিতে দেখা গেছে, যেখানে ধরা পড়েছে এক অনন্য সৌন্দর্য ও শান্তির ছোঁয়া।

কিন্তু এই ছবিগুলোই জন্ম দেয় বিতর্কের। সোশ্যাল মিডিয়ায় একজন অভিযোগ করেন, অভিনেত্রী নাকি মসজিদের ভেতরে জুতা পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সোনাক্ষী অবশ্য চুপ থাকেননি। তিনি এর পাল্টা জবাব দিয়েছেন।

অভিনেত্রী জানান, ধর্মীয় স্থানে শ্রদ্ধা বজায় রাখার বিষয়ে তিনি সব সময়ই সচেতন। সোনাক্ষীর শেয়ার করা ছবি দেখে একজন মন্তব্য করেন, জুতা পরে মসজিদের ভেতর যাওয়াটা বিশাল বড় ভুল। এই মন্তব্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি সোনাক্ষী, সরাসরি জবাব দেন তিনি।

অভিনেত্রী পাল্টা লিখেন, এই কারণেই তো আমরা জুতা পরে ভেতরে যাইনি। ভালো করে দেখুন, আমরা মসজিদের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার আগে ওরা আমাদের জুতা রাখার জায়গা দেখিয়েছিলেন আর আমরা জুতা খুলেও রেখেছিলাম। এতটুকু তো আমরাও জানি। এবার থামুন!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী

আপডেট সময় ০৯:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫