ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার

বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর,দায়িত্ব নিলেন বিল্লাল হোসেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৩০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ১৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

শনিবার  (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার  মোহাম্মদ বিল্লাল হোসেন নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।

এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

উল্লেখ্য, বদলি সূত্রে জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর,দায়িত্ব নিলেন বিল্লাল হোসেন

আপডেট সময় ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫