ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

বিয়ের আসর থেকে পালালেন বর,কনের মাকে জ রি মা না

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ১২১৮ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। বিয়ের আসর থেকে পালিয়ে বর রক্ষা পেলেও ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ও মুচলেকায় মুক্তি পেলেন কনের মা হেপি বেগম।

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকার প্রবাসী ফয়েজ আহমদের স্ত্রী হেপি বেগম জন্মনিবন্ধন জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। গত ১৫ ডিসেম্বর বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিসহ পানিধারে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় পাত্র কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারের গুরাভুই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে আকমল হোসেন বরযাত্রীসহ সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং মুচলেকা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, কাগজপত্র যাচাইয়ে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছেন। এছাড়া সংশ্লিষ্ট নিকাহ্ রেজিষ্ট্রারকে রেজিষ্ট্রার নিয়ে তার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ের আসর থেকে পালালেন বর,কনের মাকে জ রি মা না

আপডেট সময় ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪