ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বিয়ে করাটা ভুল ছিল: অপু বিশ্বাস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ৬৬৭ বার পড়া হয়েছে

একসময় বেশ জনপ্রিয় ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের জুটি।
তারা এক সঙ্গে উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। ২০০৮ সালে ভালোবেসে  বিয়েও করে ফেলেন তারা।

তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র আব্রাম খান জয়। তবে তারা এখন আলাদা হয়ে গেছেন। বর্তমান কলকাতায় আছেন অপু। সেখানে তার অভিনীত শর্টকাট নামে একটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারেই কলকাতায় যাওয়া তার।সেখানে নতুন ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন অপু বিশ্বাস। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।

অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোনো ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটি যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’

কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর ‘মা হয়েছি। ভুল করে হলেও…।কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‍‍`শর্টকাট‍‍`। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিয়ে করাটা ভুল ছিল: অপু বিশ্বাস

আপডেট সময় ০৪:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২