ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন

বেশি মৃত্যু সিলেটে বন্যায়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ৪৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: চলমান বন্যায় বুধবার (২২ জুন) পর্যন্ত সিলেটসহ সারা দেশে মোট ৪২ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট বিভাগে ২১ জন ও জেলায় ১৩ জন। পরিসংখ্যান অনুযায়ী- বন্যায় সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে সিলেটে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, চলতি বছরের ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত সিলেট বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন ও রংপুর বিভাগে তিন জন মারা গেছেন।

এতে আরও বলা হয়, বজ্রপাতে ১৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২ জন, সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন চারজন এবং মারা গেছেন একজন, বন্যার পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন। একই সঙ্গে অন্যান্য কারণে ছয় জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকায় রয়েছে সিলেট জেলায় ১৩ জন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, জামালপুর পাঁচ জন, শেরপুরে তিন জন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে দুই জন  সুনামগঞ্জে পাঁচ জন ও মৌলভীবাজারে তিন জন রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেশি মৃত্যু সিলেটে বন্যায়

আপডেট সময় ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২