ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে সুকিরাম নি হ ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সুকিরাম উরাং (২৬) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম ওই এলাকার দাছনু উরাংয়ের ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, দুপুর ২টার দিকে মুরাইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩-৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির পানের পাতার সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, সেখানে অবস্থানকালে সুকিরাম পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে সুকিরাম নি হ ত

আপডেট সময় ০৮:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫