ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ভাষা সংগ্রামী আবদুল মালিকের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৩৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও মৌলভীবাজারের কুলাউড়ার বর্ষীয়ান রাজনীতিক কমরেড আবদুল মালিকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন রবিরবাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জব্বার। মৃত্যুবার্র্ষিকী অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

কমরেড আবদুল মালিক বিগত ২০২২ সালের ১৩ জুন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩৪ সালের ২৩ জুন পৃথিমপাশায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের খবর বেতারের মাধ্যমে জানতে পেরে তিনিসহ কয়েকজন একত্রে স্থানীয়ভাবে আন্দোলনে নামেন। ১৯৬২ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেমে রাষ্ট্রদ্রোহী মামলায় চার মাস জেলও খাটেন।
হোসাইন আহমদ, মৌলভীবাজার, ১৩ জুন ২০২৪ ইং, মোবাইলঃ ০১৭৩৩-৯২০৮৯২

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভাষা সংগ্রামী আবদুল মালিকের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪