ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন আকন্দ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ প্রমুখ।
কর্মশালায় ভোটপূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ইউএনও মাহমুদুর রহমান মামুন জানান, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার মিলে মোট ২৪০০ কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ১০:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩