ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রকিব চৌধুরীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন হিলালপুর এর কৃতি সন্তান একমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রকিব চৌধুরীর স্মৃতিতে আজ মহান বিজয় দিবসে রাইজিং স্টারস হিলালপুর মৌলভীবাজারের আয়োজনে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলেছে, যেখানে চূড়ান্ত ফাইনাল ম্যাচে সায়েম চ্যালেঞ্জারস দল চ্যাম্পিয়ন হয় এবং জে ফোর স্কোয়াড রানার্সআপ হিসেবে সাফল্য অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রকিব চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী। এছাড়াও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউনিয়নের সুনামধন্য ব্যক্তিবর্গ, যারা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টকে স্মরণীয় করে তোলেন।

রাইজিং স্টারস হিলালপুর মৌলভীবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আয়োজন ক্রীড়া চর্চা বাড়ানোর পাশাপাশি শহীদ রকিব চৌধুরীর জীবন ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রকিব চৌধুরীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫