ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১৬০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে  মোটরসাইকেলের ধাক্কায় জেলেহা বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যার দিকে উপজেলার জগনাথপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেহা বেগম উপজেলার জগনাথপুর গ্রামের কলম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেহা বেগম খালিশপুর মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় জগনাথপুর মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত জেলেহা বেগমকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

আপডেট সময় ১১:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫