ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

মান্নার মৃত্যু ১৩ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ৭৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ বিনোদন ডেস্ক: ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। তাঁর অকাল মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা ছিল বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে মান্নার পরিবার।

এবার সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী কাদের। আজ রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করেন তিনি। জানা গেছে, বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে মান্নার মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটি।

সংবাদ সম্মেলনে মান্নার স্ত্রী বলেন, ‘২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছি। এখনও নিষ্পত্তি হয়নি। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায় বিচার চাই। মান্না হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ভোরে কিছুটা অসুস্থ বোধ করায় গাড়ি চালিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান মান্না। ওই হাসপাতালে যাওয়াই ছিল তার জীবনের শেষ যাওয়া। সেদিন ওই হাসপাতালে চিকিৎসকদের অবহলোয় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মান্নার মৃত্যু ১৩ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি

আপডেট সময় ১১:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩