ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে

মুক্তির পর থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ সাড়া ফেলেছে সাইফ চন্দন পরিচালিত এবং আদর আজাদ ও শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। মুক্তির পর সিনেমা হলগুলো থেকে হাউজফুলের খবরসহ অনেকেই টিকিট না পেয়ে চলে যাচ্ছেন বলেও খবর রয়েছে।

স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘লিডার’ আর ‘কিল হিম’ বড় বাজেটের সিনেমা। এ দুটির কথা আলাদা। এর বাইরে ‘লোকাল’-এর দর্শক আগ্রহে আমরা মুগ্ধ।’

মেসবাহ আরও বলেন, ‘গত তিন দিন সিনেমাটির অধিকাংশ শো-ই হাউজফুল গেছে। আমরা আশা করি আগামী সপ্তাহে আরও ভালো যাবে।’

ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লোকাল’। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাহিরেও সিনেমাটি হাউজফুল যাচ্ছে বলে খবর। সোমবার রংপুরের আকাশ টকিজ সিনেমা হলে ‘লোকাল’ হাউজফুল যায়। এসময় টিকিটের জন্য দর্শকের দীর্ঘ লাইন দেখা যায়। অন্যসব প্রেক্ষাগৃহগুলোতেও একই চিত্র।

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত ‘লোকাল’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। আদর-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে

আপডেট সময় ০৭:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩