ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মৌলভীবাজারে অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ  ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) টুর্নামেন্ট।

শিনবার (৮ ফেব্রুয়ারি) সকালেমৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, ‘দেশ এবং পৃথিবী পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেদের চরিত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ পৃথিবী গড়া সম্ভব।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, দেশব্যাপী তারুন্যের উৎসবের অংশ হিসেবে এই কাবাডি খেলার আয়োজন। আমাদের জাতীয় খেলা কাবাডি। আমি আশা করি তোমরা একদিন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। তোমরা তরুনরা সঠিক পথে থাকলেই এই দেশ সঠিক পথে এগিয়ে যাবে। ‘

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টে ছেলেদের বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ফেনী, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং মেয়েদের বিভাগে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশগ্রহণ করছে।

আগামীকাল রোববার উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ০৭:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫