মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
- আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।দ
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিবাবক আব্দুর রউফ,স্বপন দাশ, সদও সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল ।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে ২টি হুইল চেয়ার,বিতরণ করেন অতিথিরা।
















