ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ৫৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্কঃ “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার,সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মৌলভীবাজার এর আয়োজনে  (১৮ ডিসেম্বর) সোমবার মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মো: মোশাররফ হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, যারা নতুন করে প্রবাসে যাবেন সবাই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন। বৈধভাবে রেমিটেন্স পাঠালে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পছন্দ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে কোনো ধরনের সমস্যা হয় না। তাই সকলের উচিত আইন কানুন মেনে বৈধভাবে বিদেশ যাওয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সারোয়ার আলম,প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট সময় ০৪:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩